চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭।মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়
গুলি উদ্ধার
শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশের থানাগুলোতে উৎসব জনতা ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় পুলিশের অনেক অস্ত্র এবং গোলাবারুদ তারা লুট করে নিয়ে যায়।অবশেষে প্রায় ৯ দিন পর এখন পর্যন্ত ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি আগ্নেয়াস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছেন আনসার ভিডিপির সদস্যরা।
রাজধানীর ভাটারা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। শনিবার ভাটারার খাপাড়ার এক পাকা বাথরুম থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
রাজধানীতে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের অনুসারী আমজাদ হোসেন সোহেল ওরফে চাক্কু সোহেলসহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার দিবাগত রাতে দস্যুতার চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চার রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
ঝিনাইদহে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে ৪ অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায়।
কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে বিশেষ অভিযান চালিয়ে মামাতো ভাইকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মনছুর আলম (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বাহারছড়া এলাকার জহির আহাম্মদের ছেলে।