বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দু’জন সৈনিক নিহত ও দুই অফিসার আহত হয়েছেন।
গুলিতে
দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তের কামারপাড়া নামক এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে তিন রোহিঙ্গা আহত হয়েছেন। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।
সার্বিয়ার ম্লাদেনোভাক শহরে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য নিশ্চিত করা হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে জালাল হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসীদের গুলিতে জামাল হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।রোববার রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় ঘটনাটি ঘটে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বিকাল ৫টায় রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় আক্রমণ শুরু হয়। খবর এনডিটিভির।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় ডাকাত দলের গুলিতে মফিজুল ইসলাম (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।