গ্রাম

আইসিপিসি চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আইসিপিসি চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 কুবি প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দল CoU_Unpredictable_3207৷ এছাড়া ন্যাশনাল র‍্যাংকিং-এ ১৬ তম স্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়৷

চট্টগ্রামে ২৫ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে ২৫ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ।চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে নগরীর ৩ নারীর মৃত্যু হয়েছে।সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) ভর্তি হন।

এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস : কুড়িগ্রামে কেন্দ্র সচিবসহ গ্রেফতার ৩

এসএসসি’র প্রশ্নপত্র ফাঁস : কুড়িগ্রামে কেন্দ্র সচিবসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, বিদ্যালয়ের অপর দুই সহকারী শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জোবায়ের হোসাইন। 

ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো চট্টগ্রামের সেই ডিসিকে

ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো চট্টগ্রামের সেই ডিসিকে

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন খালাস না নেয়ার কারণে পড়ে থাকা নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী

দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে : তথ্যমন্ত্রী

আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এর প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।’