ঘর

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, শিশুসহ নিহত ২

দিনাজপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, শিশুসহ নিহত ২

দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিরামপুর-দিনাজপুর মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি সংলগ্ন রিভান্স গ্যাস পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নড়াইলে সংঘর্ষে আহত ২০

নড়াইলে সংঘর্ষে আহত ২০

নড়াইলের লোহাগড়া ও মাগুরার মহম্মদপুর উপজেলার সীমান্তবর্তী মশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নহাটা ইউনিয়নের মশাখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় জাতীয় পার্টির পরিচিতি সভায় দুই গ্রু‌পের সংঘর্ষ ও কার্যালয় ভাংচুর করা হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে তিস্তার ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে

কুড়িগ্রামে সবক'টি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙন। বিশেষ করে কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

হবিগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে দুপক্ষ পৌরশহরের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে জড়ায়।

রাঙ্গামাটিতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের সংঘর্ষ, আহত ১২

রাঙ্গামাটিতে ইউনিয়ন আ.লীগ ও সেচ্ছাসেবক লীগের সংঘর্ষ, আহত ১২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মারামারিতে উভয় দলের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক ৬ জনকে খাগডাছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  বুধবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই মারামারির ঘটনা ঘটে।