চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ জব্দ, দুবাইফেরত যুবক আটক

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ও দু’টি ল্যাপটপ জব্দের দাবি করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাইফেরত এক যুবককে আটক করা হয়।

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন আর নেই

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন আর নেই (ইন্না লিল্লাহি …রাজিউন)। শুক্রবার (২ জুন) বিকেল চারটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর আগে জমিজমার বিরোধে প্রতিবেশীকে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেফতার

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো-মো. ইসমাইল, মো. মাইনুদ্দিন ওরফে মাইন, মো. সাকিব, মো. ইয়াছিন আরাফাত এবং মো. রাসেল।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু

ঘূর্ণিঝড় মোখা অতিক্রম করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১৫ মে) সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সব ধরনের ফ্লাইটও পরিচালিত হবে।

মোখা: চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সংকট

মোখা: চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সংকট

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ৯০ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে প্রস্তুত ৯০ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এখান থেকে জরুরি হটলাইন নম্বরে (০২৩-৩৩৩-৬৩০-৭৩৯) ঘূর্ণিঝড় সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন চট্টগ্রামবাসী। পাশাপাশি জানমালের ক্ষতি কমাতে বিভিন্ন ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।