কুবি প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি, এশিয়া) চট্টগ্রাম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের দল CoU_Unpredictable_3207৷ এছাড়া ন্যাশনাল র্যাংকিং-এ ১৬ তম স্থান দখল করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়৷
চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯১টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ।
চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ।চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।
চট্টগ্রামে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৩৩ জন।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে নগরীর ৩ নারীর মৃত্যু হয়েছে।সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নগরীর পাহাড়তলীর বাসিন্দা শিউলি রানী (৪০) ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকহা) ভর্তি হন।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন খালাস না নেয়ার কারণে পড়ে থাকা নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এর প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দরের প্রত্যেক গেইটে আমদানি-রফতানির জন্য স্ক্যানার বসানো হবে। কারণ বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই বন্দর। এর নি নিরাপত্তার জন্য স্ক্যানার বসানো প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ রোববার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।