বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক আরও একধাপ এগোচ্ছে। দুই দেশের মানুষের চলাচলে ফেরি সার্ভিস চালু করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
চলবে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১২ জুন) থেকে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিদেশে থাকলেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিচার চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বেনজীর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে খুলনা-মোংলা রেলপথে যাত্রীবাহী ট্রেন। শনিবার (১ জুন) বেলা ১১টায় ‘মোংলা কমিউটার’ ট্রেন খুলনার ফুলতলা হয়ে মোংলার উদ্দেশে যাত্রা করবে। এতে এ অঞ্চলের মানুষের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।
ঢাকা শহরে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা বন্ধের ব্যাপারে নেয়া সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না।রোববার (১৯ মে) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
রাজধানীর ব্যস্তময় নগরজীবনে যেন এক স্বস্তির নাম মেট্রোরেল। যানজটের শহরে সময়মতো গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য ইতোমধ্যেই নগরবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির এ গণপরিবহনটি। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা সপ্তাহে ছয়দিন নিয়মিত চলাচল করছে এটি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিচারক সংকটের কারণে দীর্ঘদিন ধরে আপিল বিভাগে একটি বেঞ্চে বিচারকার্য চলছিল। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।
তীব্র তাপপ্রবাহের কারণে সাত দিনের ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।