দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে সড়কে পণ্যবাহী পরিবহনে চাঁদাবাজির সময় পাঁচ জনকে আটক করেছে র্যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানির সদস্যরা। এসময় জব্দ করা হয় চাঁদাবাজির টাকা।
চাঁদা
ফেনীর সোনাগাজীর বিভিন্ন সড়কে লাঠি হাতে চাঁদাবাজির করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
পঞ্চগড়ের দেবীগঞ্জে মহাসড়কে অবৈধভাবে বিভিন্ন পরিবহন থেকে টোল আদায়ের অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে র্যাব।
গাজীপুরের শ্রীপুরে ভূয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১। শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী (গিলারাচালা) কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (৩১ মে) তাদেরকে আদালতে পাঠানো হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা এলাকায় চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গত ২২ মে পৌরসভার কলেজ রোড মোড়ে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ইকরাম হোসেন রানা (২২) ও মহি উদ্দিন (২৮)।
রংপুরে সাংবাদিক ও যুবলীগের নেতা পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীতে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতা ফজলে রাব্বিসহ ১৫ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে সেটা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায় ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি সংরক্ষিত মোবাইল জব্দ করা হয়।
রাজধানীর উত্তরার শীর্ষ চাঁদাবাজ রাসেল মন্ডলসহ (৩৭) চারজনকে গ্রেফতার পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলেন মো. সজীব (২৬), মো. সোহাগ (৩৫) ও মো. মাসুদ (২৫)।