কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভায় একটি অভিযোগ বাক্স স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এই উদ্যোগের লক্ষ্য হলো স্থানীয়ভাবে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড রোধ করা।
চাঁদা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা।
নির্বাচনে বিজয়ী হলে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারকে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজি ও দখলবাজি থেকে মুক্তি চায়, সাধারণ মানুষ শান্তি চায়। এমনকি বিরোধীদলে থাকা অনেক কর্মীও ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিতে আগ্রহী।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জিরো টলারেন্স নীতিতে চাঁদাবাজ নিমূর্ল হবে।
বরিশাল আদালত পাড়ায় গিয়ে অবসরপ্রাপ্ত এক প্রকল্প পরিচালকের কাছে চাঁদা দাবি ও অপহরণের হুমকি দেয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, তাঁর দলের কোনো নেতা চাঁদাবাজিতে জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কঠোর থাকবে।
নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুজন ও তার এক সহযোগীকে বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব বলছে, সুজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার একটি গ্রাম থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত এক যুবক গ্রেফতার হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে।
বাগেরহাট-০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমি বিজয়ী হলে আপনাদের সাথে নিয়েই এ জনপদে চিংড়ি ঘের দখলমুক্ত, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূল করব।