চীনের দক্ষিণাঞ্চলে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বাধ্য হয়ে লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।
- অধিকাংশ পোশাক কারখানা চালু, শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- * * * *
- নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ
- * * * *
- ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রস্তুত ইসি
- * * * *
- পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্সে একজন নিহত
- * * * *
- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
- * * * *
চীন
২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার তাইওয়ানকে চীনের অংশ বলে উল্লেখ করেছে। তাইওয়ানের এ সংক্রান্ত এক সমালোচনার জবাবে দোহা সাফ জানিয়ে দিয়েছে দেশটি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সম্মান দেখিয়ে যাবে।
তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন একেবারে শেষ পর্যন্ত লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।সিঙ্গাপুরে এশিয়ার নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এক কথার জবাবে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফাংহা এই মন্তব্য করেন।
চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ ব্যক্তি মারা গেছে। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়ে বলেছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীন অভিযোগ করেছে, কানাডার যুদ্ধবিমান চীন সাগরে এসে চীনের শক্তি-সামর্থ্য পরিক্ষা-নিরীক্ষা করার চেষ্টা করেছে।
কানাডার এমন কান্ডকে ‘উস্কানিমূলক’ হিসেবে অভিহিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে কানাডা ফের এমন কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২০১৪ সালের পর আবার হোয়াইট হাউসে পা রাখলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। মঙ্গলবার জেসিন্ডা আরডার্নের সাথে দীর্ঘ বৈঠক করেছেন জো বাইডেন। বাইডেনের আলোচনায় অনেকগুলো বিষয় উঠে এসেছে। তবে সবচেয়ে গুরুত্ব পেয়েছে চীনের প্রসঙ্গ।
চীনের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য 'বাস্তব সুবিধা' দিতে কোয়াড নেতারা সামুদ্রিক নজরদারি পরিকল্পনা করছেন। বিশ্লেষকরা বলছেন, চীনকে থামাতে এটি এই গ্রুপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যেন তাইওয়ান প্রসঙ্গে মুখ সামলে কথা বলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান সফরে গিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।