মেয়েদের আইপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল শনিবার (১৫ মার্চ) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে প্রথম আসরেও দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।
চ্যাম্পিয়ন
২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুনরাবৃত্তি হয়নি দুবাইয়ে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারত ফাইনালেও হারিয়ে দিল নিউজিল্যান্ডকে।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ২৫ বছর আগের প্রতিশোধ নিলো ভারত। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল।
ক্রীড়াক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ ইরানের সাফল্য বরাবরের মতোই ঈর্ষা জাগানিয়া। এ ক্ষেত্রে পিছিয়ে নেই রক্ষণশীল এই দেশটির নারীরা। পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছেন তারা।
বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে অনেক আগেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গত বৃহস্পতিবার সান্ত্বনার জয় প্রত্যাশা করলেও, বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেছে।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’র খেলায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
টানা দুই ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু করেছিল রংপুর রাইডার্স। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল তারা।
নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতীয় দল পাকিস্তানে যেতে চায় না। একই কারণে গত এশিয়া কাপে হাইব্রিড মডেলের দিকে পা বাড়াতে বাধ্য হলেও, এবার কঠোর অবস্থানে পাকিস্তান।
টেক্সাসে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে এখনও মাঠে নামেনি বাংলাদেশ। মাঠে না নামলেও বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌম্য সরকার। বড় কিছু করার স্বপ্নও দেখেন টাইগার এই ওপেনার। স্বপ্ন দেখেন বৈশ্বিক মহাযজ্ঞের শিরোপা উল্লাসের।