গোপালগঞ্জ জেলা শাখা ছাত্রদলের ২৮ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ছাত্রদলের
মাহফিলে শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের শীর্ষ ২৯ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি থাকার অভিযোগ আনা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা ও ষড়যন্ত্র এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন-হরতালের সমর্থনে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।সরকার পদত্যাগের একদফা এবং ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে জনমত তৈরি করতে বৃহস্পতিবার সেগুনবাগিচার বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করে তারা।
ভোট বর্জনের দাবি জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা ছাত্রদলের ব্যানারে এ আয়োজন করা হয়েছে।