অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শামীম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে।
শিরোনাম
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
ছাত্রলীগ নেতা গ্রেফতার
মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজন আলীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে গড়াই সেতুর টোলঘর এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার ছিনতাই হয়। এ ঘটনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে গ্রেফতার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় মাহবুব আলম শিফুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।