ছয় দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৫ জনের

ছয় দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৫ জনের

ছয় দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৭৫ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই কমছে না। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এরমধ্যে চলতি মাসের (অক্টোবর) ছয় দিনে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু এবং ১৫ হাজার ২৫৮ জন আক্রান্ত হয়েছেন।