খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনায় ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাদের হাতে ন্যস্ত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট প্রদান করবেন। একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
জনগণ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার জন্যই গণভোট।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। কারণ এই ট্যাক্স জমা হয় সরকারের ট্রেজারিতে।
দেশের ‘কঠিন সময়ে’ জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে ‘তাকিয়ে আছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যান হয়েছেন
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনাজপুরে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম চালু হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাগরিক শোক সভা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বৈষম্য, স্বেচ্ছাচারিতা ও অদৃশ্য হস্তক্ষেপের অভিযোগ এনেছে বাংলাদেশ আমজনগণ পার্টি। দলটির দাবি, সব আইনগত শর্ত পূরণ ও একাধিক দফা তদন্তে উত্তীর্ণ হওয়ার পরও অযৌক্তিকভাবে তাদের চূড়ান্ত নিবন্ধন সনদ আটকে রাখা হয়েছে, ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু অর্থায়ন সংস্কারে অবশ্যই স্থানীয় জনগণের চাহিদা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দিতে হবে।