জামরুল খেতে পছন্দ করেন নিশ্চয়ই? দেশি এই রসালো ফল হালকা স্বাদের হলেও এর উপকারিতা কিন্তু অনেক।
জামরুল
গরমকালে বাজারে দেখা দেয় বাহারি ফলের মেলা। আম, লিচু, বেদানা, আনারস, তরমুজ— ফলের শেষ নেই। তবে এসব ফলের ভিড়ে এককোণে অবহেলিত হয়ে থাকে জামরুল। আয়োজন করে খুব একটা কেউ খেতে চান না। গাছতলায় অবহেলায় পড়ে থাকে ফলের একটা বড় অংশ।
জামরুল, বেশ সুপরিচিত একটি ফল। আমাদের দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় এই ফলটি। জামরুল সাধারণত দুই রকমের হয়ে থাকে সাদা এবং লাল।