ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাল নোট তৈরির সরঞ্জাম ও পাঁচ লাখ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে উপজেলার কামাল মোড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জাল নোটসহ
দিনাজপুর সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুই বোতল আয়োডিয়াম কিউ তরল কেমিক্যালসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৩ এর আভিযানিক দল।
খুলনার পাইকগাছায় ৪০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শার্শার নাভারণ বাজারে জাল টাকা সরবরাহ করার সময় সোহেল ভূঁঞা (৪০) নামে একজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে জাল টাকাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
বরিশালের গৌরনদীতে এগারো শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি দেশি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোটসহ দুলাল প্যাদা নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।