সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের জামায়াত-শিবিরের রাজনীতি প্রশাসনিক নির্দেশের মাধ্যমে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের নেয়া সিদ্ধান্ত সমর্থন করেন না।
জিএম কাদের
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি আজ রবিবার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দুপুর আড়াইটার দিকে অতিথি গ্যালারীতে উপস্থিত হয়েছেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র হারিয়েছে আওয়ামী লীগ, তারা এখন পরগাছায় পরিণত হয়েছে, সেকারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহা সঙ্কটে বিরাজ করছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরে কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কয়েক দিনের সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদকে দল থেকে অব্যাহতি দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করায় জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় পার্টির (রওশন) কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা।
জাতীয় পার্টি (কাদের-চুন্নু) বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের প্রেসিডিয়াম সদস্য পদ হইতে সাহিদুর রহমান টেপাসহ আরো ১০ জনকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেয়।
হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদসহ ১০ নেতাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের আজ ৯৫তম জন্মদিন। এ উপলক্ষে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাপার পক্ষ থেকে কুরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।