ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ৭ উইকেটের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা।
- যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার পথে কিংবদন্তি রেসলার কেন!
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
জিম্বাবুয়ে
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে বিপদে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টেস্ট ও ওয়ানডে সিরিজে অপ্রত্যাশিত পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে, ফলে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দল। তাতে ৯৯ রানের এই বড় হারে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই দুয়ারে হাজির আরও একটি বিশ্বকাপ। ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ডি গ্রুপের কঠিন সূচি অপেক্ষা করছে টাইগারদের জন্য।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কাল মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে কলম্বোয় আগে ব্যাট করতে নেমে ক্রেইগ আরভিনের ৮২ রানের ইনিংসে ভর করে ৪৪.৪ ওভারে ২০৮ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে জিম্বাবুয়ের দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে দেশটির বোর্ড। তারা হলেন- ওয়েলসলি মেধেভেরে ও ব্রেন্ডন মাতুভা। তারা ডোপিং বিষয়ক নিয়ম ভেঙেছেন। শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই দুই ক্রিকেটার কোন ধরনের স্বীকৃত ক্রিকেটে অংশ নিতে পারবেন না।
জিম্বাবুয়ে ক্রিকেটে মাঝে মাঝে ভিন্ন কিছু রাতের গল্প তৈরি হয়। যার মধ্যে বৃহস্পতিবারের রাতটি গল্পটি অন্যতম। এর আগে দেশটিতে ২৯৩টি ওয়ানডে, ৬৫টি টেস্ট, ৬৭ টি-২০ পাশাপাশি মেয়েদের ১০টি ওয়ানডে ও ২০টি টি-২০ হয়েছে। তবে কোনো ম্যাচই হয়নি ফ্লাডলাইটের আলোয়।
স্কটল্যান্ডের কাছে বাছাই পর্বের শেষ ম্যাচে ৩১ রানে হেরে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে। এর আগে ২০১৮ বিশ্বকাপে আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছিল দলটিকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার যুক্ত হতে যাচ্ছে জিম্বাবুয়েও। মাস দুয়েক আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জিম আফ্রো টি-১০ লিগ আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল জিম্বাবুয়ে।