টি-টোয়েন্টি বিশ্বকাপে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে টাইগাররা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৩ রানের চ্যালিঞ্জং স্কোর করে বাংলাদেশ।
জয়ে
সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল বাংলাদেশ। মালদ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তপু বর্মণের একমাত্র গোলে শ্রীলঙ্কাকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে জামাল ভূঁইয়ারা।
একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৪ শূন্য আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আগা খান মিন্টু। চার প্রতিদ্বন্দ্বীর অপর তিনজন প্রার্থিতা প্রত্যাহার করায় মিন্টুকে আর ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না।
ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ তম ম্যাচ জিতলো পাকিস্তান। রোববার সফরকারি দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারিয়ে এ রেকর্ড গড়ে পাকিস্তান।