বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক সার্ভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার পরিদর্শক পলাশ চন্দ্র।
ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় সজিব হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।
বাগেরহাটের মোরেলগঞ্জে জেসমিন আক্তার(১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা। শনিবার বেলা ৭টার দিকে নিজ ঘরে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।
চট্টগ্রামের লোহাগাড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়ন খালেকের দোকান এলাকায় স্থানীয় জনগণ গাছের সঙ্গে ফাঁস লাগানো একটি মরদেহ দেখতে পান। পরে তারা লোহাগাড়া পুলিশকে খবর দেন।
ফরিদপুরের ভাঙ্গায় ইসাহাক মাতুব্বর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদি গ্রামের উত্তর পাড়ায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের ঘাটাইলে দেবর রানা মিয়ার ঘরের বারান্দা থেকে হালিমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ জুলাই) সকালে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চিরিঙ্গিবাইদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয়পাড়ায় একই পরিবারের চার জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়পাড়ার নিজবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নাটোরে আমবাগান থেকে আব্দুল রশিদ (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার সিবদুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জে এক আইনজীবীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।