জানা গেছে, ২০২৩ সালে টালিউডে বিগত বছরগুলোর চেয়ে অনেক কম সিনেমা মুক্তি পেয়েছে।
- নাশকতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠানের অর্থ ব্যবহার হচ্ছে কি না দেখা দরকার: ইশরাক
- * * * *
- মেঘনায় ৩ স্কুলছাত্রের মৃত্যু, বাল্কহেড ঘিরে নানা প্রশ্ন; আটক ৪
- * * * *
- জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : ডিএসসিসি প্রশাসক
- * * * *
- চট্টগ্রামে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
- * * * *
- যমুনায় পানি বাড়তেই শহড়াবাড়ি স্পারে ভাঙন, নদী এগোচ্ছে বসতির দিকে
- * * * *
টালিউড
বছর শেষে টালিউডে আরও একটি বিয়ের খবর শোনা গেছে। এবার বিয়ে করলেন সৌরভ দাস এবং দর্শনা বণিক। তাদের সম্পর্ক নিয়ে খুব বেশি আলোচনায় না এসে সোজা বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন অভিনেতা। ঠিক যেমনটা ভেবেছিলেন, সেভাবেই প্রেমিকা দর্শনাকে বিয়ে করলেন সৌরভ দাস।
কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ‘মানুষ’। জানা যায়, এই সিনেমার প্রচারণায় বাংলাদেশে আসবেন জিৎ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন এই নায়ক।
টালিউডের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন তিনি। ‘প্রিয়তমা’ সিনেমায় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।
টালিউডের জনপ্রিয় দুই সুপাস্টার চিত্রনায়ক দেব এবং জিৎ। তারা দুজনই তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। কিন্তু দুই তারকার ভক্তরা তো একে-অপরের সঙ্গে প্রায়ই ঝগড়া লাগিয়ে দেন অনলাইনে কে বেশি সফল তা নিয়ে।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি এবং অভিনয় জীবনে সমান তালে সমতা রেখে চলেছেন এই অভিনেত্রী। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
না ফেরার দেশে চলে গেলেন টালিউডের কিংবদন্তি অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। শেষ হল ‘বেলাশেষে’-র গল্প। বুধবার (১৬ জুন) দুপুরে প্রয়াত হন কিংবদন্তী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সূত্রের খবর, বুধবার স্থানীয় সময় পৌনে ৩ টার দিকে কোলকাতার এক বেসরকারি হাসপাতালের মারা যান তিনি।
নিখিলের সঙ্গে তাঁর সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন টালিউড অভিনেত্রী নুসরত। তুরস্কে বিয়ে হয়েছিল তাঁদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন, তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি।
রুপালি পর্দার তারকা হয়েও সে ইমেজ কাজে আসেনি বহু প্রার্থীর। তবে সকলের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। উল্টা, ভোটবাক্সে চমক দিয়েছেন বেশ কয়েক জন তারকা প্রার্থী। এর মধ্যে প্রথম বার রাজনীতির ময়দানে পা রাখা কাঞ্চন মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র বা জুন মালিয়ার মতো টলিউড অভিনেতারা যেমন রয়েছেন।
নিজের বৃত্তে কমবেশি প্রায় সকলেই জনপ্রিয়। তবে রবিবার ভোটগণনার দিন যেন বাস্তবের কঠোর জমিতে আছড়ে পড়লেন টলিউডের বহু তারকা। নিজের বৃত্তের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলেন না টলিউডের বহু তারকাই। লাল, সবুজ বা গেরুয়া— শিবিরের রং যা-ই হোক না কেন, ভোটবাক্সে নিজেদের জনপ্রিয়তার প্রতিফলন ঘটাতে পারেননি তাঁরা।