পাবনা প্রতিনিধি: আগ্রহ অনাগ্রহের মধ্যে চলছে পাবনা টিকাদান। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। টিকা নেওয়ার ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই চব্বিশতম দিন বুধবার (৩ মার্চ) পর্যন্ত পাবনা জেলার নয় উপজেলায় করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা ৪৩ হাজার ৫শ’ ৪৪ ছাড়িয়েছে।
টিকা
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা করোনাভাইরাসের টিকা নিয়েছেন, তারাই শুধুমাত্র এবারের হজে অংশ নিতে পারবেন।
দেশে গত ২৪ ঘন্টায় টিকা নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন। এ নিয়ে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাড়ালো ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া হাজীদের জন্য করোনাভাইরাসের টিকা নেয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।
করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সোমবার(১ লা মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এমস)-এ কোভিড টিকার প্রথম দফার ডোজ নিয়েছেন তিনি।
হাসপাতালে চালানো এক গবেষণায় দেখা গেছে, ফাইজারের টিকা লোকজনকে গুরুতর অসুস্থ হয়ে পড়া থেকেই শুধু রক্ষা করছে না, এটি করোনাভাইরাসের সংক্রমণও কমিয়ে দিচ্ছে।
করোনাভাইরাস ঠেকাতে জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। ফাইজার ও মর্ডানার তৈরি টিকার পর দেশটিতে এ নিয়ে তৃতীয় কোনো টিকার অনুমোদন দেয়া হলো।
এই টিকা দেওয়ার পর এটি দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এটি যেহেতু দেহের মধ্যে ভাইরাসের সম্পূর্ণ জিনগত উপাদান তৈরি করতে পারে না তাই এটি মানুষকে অসুস্থ করে না।
দেশে করোনা টিকাদান কর্মসূচির ১৬তম দিনে টিকা নিয়েছেন ১ লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ জন এবং নারী ৬৮ হাজার ৯৫০ জন।
করোনা ভাইরাসের টিকা নেওয়ার ১২ দিনের মাথায় করোনা আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।