দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে চ্যাম্পিয়নশিপ টেবিলে এক ধাপ অবনতি হয়েছে স্বাগতিকদের।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে নামিয়ে শীর্ষস্থানে ওঠে এসেছে পাকিস্তান। পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ থেকে পুরো পয়েন্ট তুলতে না পারায় তারা নেমে গেছে দুই নম্বর স্থানে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনজুড়ে ভারতের বিপক্ষে এভাবেই দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষ বল— মোহাম্মদ শামির করা হাফভলি সোজা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন স্টিভেন স্মিথ। সেটাই যেন পুরো দিনের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠল। দিন শেষ করেছে ৩ উইকেটে ৩২৭ রান।
আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে ফাইনাল খেলতে না পারা অস্ট্রেলিয়া এবার আগেভাগে নিশ্চিত করেছে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকেট। লক্ষ্য পূরণ করতে পারার আনন্দে ভাসছে দলটির ক্রিকেটাররা। এ প্রসঙ্গে স্টিভেন স্মিথ বলেন, শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন কোন দল মুখোমুখি হতে পারে? সেই সংক্রান্ত ‘পারমুটেশন ও কম্বিনেশন’ দেখাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ৮ পয়েন্ট কাটা হলো ইংল্যান্ড ক্রিকেট দলের। ব্রিজবেনে প্রথম টেস্টে স্লো ওভার রেটের জন্য শতভাগ ম্যাচ ফি জরিমানা করা হয় ইংলিশ ক্রিকেটারদের।
বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টপকে গেছে তারা। মাত্র একটি ম্যাচ খেলে শীর্ষে আছে শ্রীলঙ্কা।
পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না ভারত। বুধবার আইসিসি-র প্রকাশিত সূচিতে তেমনই দেখা গিয়েছে। আগামী দু’বছর ধরে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।
সাউদাম্পটনের দ্য রোজ বোলে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুধু পেসারদের রাজত্ব। ভারতকে ২১৭ রানে অল আউপ করে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়েও নিউজিল্যান্ড বেশিদূর যেতে পারেনি। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৪৯ রানে। লিড হয়েছে মাত্র ৩২ রান।