বৃষ্টির কারণে বাংলদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও ৩৮ বল লড়াইয়ের পর আবারো বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তারপরে আর কোন বলা গাড়ায়নি মাঠে যার ফলে দুপুর ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের খেলা।
টেস্ট সিরিজ
বৃষ্টির কারণে বাংলদেশ-পাকিস্তানের ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি।
আলো স্বল্পতার কারনে ঢাকা টেস্টের প্রথম দিন খেলা হওয়া ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান।ম্যাচের প্রথম দিন ৩৩ ওভার বাকী ছিলো।
বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখালেন পাকিস্তানের দুই ব্যাটার আজহার আলি ও অধিনায়ক বাবর আজম। এতে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরালেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। তার পরে আরে কোন উইকেট পড়েনি সফরকারী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও আজহার কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে স্বাগতিক বোলারদের বিপক্ষে। পাকিস্তানের সংগ্রহ ১৪০ রান। আজহার ২৭ ও বাবর ৪৯ রানে অপরাজিত।
চট্টগ্রাম টেস্টের শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে ৯৩ রানের জন্য ব্যাট করতে নামে সফরকারী পাকিস্তান। দেখে শুনে ব্যাট করতে থাকে দুই ব্যাটার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। কিন্তু দুই ওপেনার আউট হলেও খুব সহজে ম্যাচ জিতে যায়। ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় সফরকারীরা।
সফরকারী পাকিস্তানকে চট্টগ্রাম টেস্টে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ। লিটন দাস হাফ সেঞ্চুরি করার পর খুব বেশি এগুতে পারেননি। ৫৯ রান করে আউট হয়ে যান।
২৮৬ রানে গুটিয়ে গেল পাকিস্তানের প্রথম ইনিংস। রোববার তৃতীয় দিনের খেলায় তাইজুলের বোলিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। তাইজুল ইসলাম তুলে নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৪৪।
চট্টগ্রাম প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বিনা উইকেটে ১৪৫ রান করে খেলা শেষ করেছে ছিল। কিন্তু তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যায় সফরকারী পাকিস্তান।
চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে শুরুটা ভালোই করেছে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত পাকিস্তনের বিনা উইকেটে সংগ্রহ ১০৪ রান। দুই ওপেনার আবিদ আলি ৬৮ (১১৫) ও আব্দুল্লাহ শফিক ৩৬ (১০৯) রানে অপরাজিত আছে।