ট্রাক চাপা

হিলিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হিলিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের হাকিমপুর হিলি স্টেশন এলাকায় ট্রাকের ধাক্কায় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে মাথা থেতলিয়ে গিয়ে ঘটনা স্থলে রবীন্দ্রনাথ সরকার (৩৮) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিকের মৃত্যু

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিকের মৃত্যু

জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার যুগিটারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

ট্রাক চাপায় হাবিপ্রবির দুই বিদেশী শিক্ষার্থী আহত

ট্রাক চাপায় হাবিপ্রবির দুই বিদেশী শিক্ষার্থী আহত

ট্রাক চাপায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবির) দুই নেপালী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরে ট্রাক চাপায় নিহত ১

ফরিদপুরে ট্রাক চাপায় নিহত ১

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিবাড়ি নামক স্থানে ট্রাকের চাপায় ফজলু মুন্সি (৪৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

বগুড়ায় ট্রাক চাপায় কলেজছাত্র নিহত

বগুড়া সদরে ট্রাক চাপায় রাফসান সিয়াম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে শহরে চারমাথা এলজিইডি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে রাকিবুল হাসান (২৩) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ আছেন।

রূপগঞ্জে ট্রাকের চাপায় অটো চালক নিহত

রূপগঞ্জে ট্রাকের চাপায় অটো চালক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় মতি মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার কুশাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।