ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
ট্রাকচাপা
ময়মনসিংহের ফুলপুরে জিলাপি কিনতে গিয়ে তানিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড়বোন আরিফাও (৭) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় শাহানা আকতার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে।
নোয়াখালীর সেনবাগে ট্রাকের চাপায় রিনা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছে।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনবাগ-সোনাইমুড়ি সড়কের নবাগ সরকারি হসপিটালের উত্তর পাশে রাজামিয়া বিল্ডিং এর সামনে এ ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা সড়কে রাতের আঁধারে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ওই সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নাটোরে নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় নজির উদ্দিন সরদার (৬২) নামে এক মসজিদের মোয়াজ্জিন নিহত হয়েছেন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও দুই জন। তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় হাবিবুর রহমান (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে পুলেরঘাট-পাকুন্দিয়া সড়কের ছোট আজলদী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব পাকুন্দিয়া উপজেলার নারান্দী পশ্চিমপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন।
বগুড়ায় ঘন কুয়াশায় মিনিট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। নিহতরা হলেন, অটোচালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম।