গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের সাখে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার, ট্রাকচালকসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আটজন।
- কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১০৭ সদস্য গ্রেফতার
- * * * *
- বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্রদল
- * * * *
- "মাটির ১০০ হাত নিচ থেকে সাদ্দাম ও দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো"
- * * * *
- জামায়াত তরুণদের মাদক থেকে দূরে রাখতে চায়: সেলিম উদ্দিন
- * * * *
- আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
- * * * *
ট্রাক
রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।নিহত পরিচ্ছন্নকর্মীর নাম-সেকান্দার আলী (৫০) ।। ঘটনাস্থলেই তিনি মারা যান।
চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন গরু ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকের সাতটি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধি:পাবনায় চায়ের দোকানে ক্যারাম খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ট্রাক হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
কুমিল্লার মুরাদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে প্রায় একঘণ্টা ধরে ওই সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কে দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ১০ ট্রাক অস্ত্র মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির দিন ৩ মাস পিছিয়ে ২০২৩ সালের ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।
ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সাথে সংঘর্ষে বাসে আগুনে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও একই এলাকার গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)।
নরসিংদীর মাহমুদাবাদে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।