যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে মণিরামপুরের দুর্বাডাঙ্গা বাজার এলাকায়। নিহত হাকিব মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
ট্রাক
জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা ধান ও কেবিন পুড়ে গেছে। এসময় ট্রাকচালক আনিসুর রহমান আনিস (২৭) দগ্ধ হয়েছেন।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে রাখা একটি খালি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথন এলাকায় চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজিচালকসহ আরও দুই সিএনজি যাত্রী আহত হয়েছে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
মাঝরাতে বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সংলগ্ন এলাকায় মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে নয়টায় দিকে এ ঘটনা ঘটে।