ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আঠারবাড়ি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৩৫) আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।