ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান
ডিএসসিসি
প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
গোলাপবাগ মাঠে রাজনৈতিক সমাবেশ আয়োজনে বিএনপি'র কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন পর্যন্ত কোনো আবেদন পায়নি। আবেদন পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০২২-২৩ অর্থবছরে ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
আজ এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় না এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত ৩২টি শূন্য পদে ‘গাড়িচালক (ভাবি)’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মশক নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি প্রশিক্ষিত জনবল নিয়ে সজ্জিত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম (এসটিএস) চালু করা হয়েছে। এ পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের এসটিএসের কাজ শুরু করেছে ডিএসসিসি।