জামায়াতের জোট থেকে বেরিয়ে আসার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে এনসিপি। বিষয়টি অনেকটা ‘পিসফুল ডিভোর্সের’ মতো হবে।