ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২১।
ডেঙ্গুতে প্রাণ গেল
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন ঢাকার বাসিন্দা।শুক্রবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১০ জনে।
চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে প্রশিক্ষণরত অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুবাইদুল ইসলাম ইভান নামে এক বিজিবি রিক্রুটের মৃত্যু হয়েছে।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯ জনে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে।
সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রওনক মৃধা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও সাভারে এই প্রথম কোনো মৃত্যুর ঘটনা ঘটলো।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন টাঙ্গাইল জজ কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুল বাছেদ (৭৫)।
ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির আরও অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।