হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ড্রোন ধ্বংস
৩২তম স্বাধীনতা দিবস উদযাপনের পর ইউক্রেন রুশ ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ইউক্রেনের ৭৩টি ড্রোন হামলার প্রচেষ্টা রুখে দেয়ার দাবি করেছে রাশিয়া।
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাঠানো ৪২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার ভোরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ড্রোনগুলো ধ্বংস করে। এটি ছিল এ পর্যন্ত ইউক্রেনের সর্বোচ্চ ড্রোনের হামলা।
এস্টোনিয়ার আকাশে বুধবার রুটিন টহল দিচ্ছিল একটি জার্মান এবং একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান। অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্টোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে। ঠিক তখনই জার্মানি ও যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে। তবে কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি।
পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনা সূত্রে এমনই বিবৃতি জারি করা হয়েছে। ভারত এখনো কোনো উত্তর দেয়নি।