ঢাকা আবহাওয়া

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক, দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা

ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক, দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা

রাজধানী ঢাকায় সকাল থেকে হালকা-মাঝারি কুয়াশার পড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে দুপুরের দিকে আবহাওয়া তুলনামূলক উষ্ণ অনুভূত হওয়ার আভাস মিলেছে।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।