রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। বাসের চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির দাবিতে এই বাস চলাচল বন্ধ আছে। তবে শুধুমাত্র একতা বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকাগামী বাস চলাচল বন্ধ
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।