তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ৩ দিনের সফরে প্রথমবারের মত আজ বুধবার ঢাকায় আসছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ভারতীয় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বাংলাদেশ লাল গালিচা অভ্যর্থনা প্রদান করবে।
রাজধানীতে দেশের প্রথম মেট্রোরেল পথ নির্মাণের কাজ প্রায় শেষের পথে হলেও পুরো রেলপথ চালু করতে ধাপে ধাপে কাজ করা হচ্ছে।
বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমেদ ও কয়েকজন র্যাব কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার ঘটনায় বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ে তলব করে এই অসন্তোষের কথা জানিয়ে দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে ঢাকা-দিল্লী উপকৃত হতে পারে। কারণ, এটি হবে সবুজ জ্বালানি এবং সস্তাও।প্রধানমন্ত্রীর সাথে গণভবনে বুধবার সকালে সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ইনিংস হার এড়াতে স্বপ্ন দেখাচ্ছে মুশফিক-লিটন । পঞ্চম উইকেট জুটিতে ৭০ রানের জুটি গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহীম ২২ ও লিটন কুমার দাস ৪৪ রানে অপরাজিত আছে। ইনিংস হার এড়াতে আরও ১১৮ রান করতে হবে বাংলাদেশকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে আজ ৮৭ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর মাধ্যমে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বনিম্ন দলীয় রানের লজ্জায় পড়লো বাংলাদেশ।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোআনে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংস ব্যাবধানে হারার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ফলো অনে পড়লো স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের দেওয়া ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। আসা যাওয়ার মিছিলে যোগ হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা। একে একে চলে গেলেন ৭ ব্যাটিং।