ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।
ঢাবির
সব ধরনের পরীক্ষা ও পরীক্ষা-সংক্রান্ত কাজে ছাত্রীদের মুখ ও কান বাধ্যতামূলক খোলা রাখার নির্দেশনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের নোটিশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেননি আপিল বিভাগের চেম্বার আদালত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বি ইউনিটের (মানবিক) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেড় ঘণ্টা সময়সীমার এই ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৩৩ শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৯ এপ্রিল) শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্যার এ এফ রহমান হলের ২য় বর্ষের শিক্ষার্থীরা। তৃতীয় বর্ষের ‘বড় ভাই’রা হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও হলে স্বাভাবিকভাবে থাকার জায়গার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিবেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ঢাবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তনে উপস্থিত থাকবেন।