পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন পিডিএম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
তত্ত্বাবধায়ক
বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।
নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে এবং এ ব্যাপারে তাদের কোনো প্রকার ছাড় দেয়ার মানোভাব দেখা যাচ্ছে না। নির্বাচনের আর মাত্র ছয় মাসের মতো সময় বাকি থাকতে দুই প্রধান দলের মধ্যে এই অনাস্থা ও বিরোধপূর্ণ অবস্থান রাজনীতিতে সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘১৪-১৮ সালে ভোট দিতে পারেনি জনগণ। সামনের নির্বাচন নিয়ে নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ। কোনো নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যেতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়, তাদেরই লজ্জা হওয়া উচিত, আওয়ামী লীগের নয়।
বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন হবে না এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এখন যারা বিরোধিতা করবে তারা গণশত্রু হিসেবে ধিকৃত হবে এবং তাদের চিহ্নিত করা হবে গণশত্রু হিসেবে।
আবারো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমাদের দাবি একটাই, শেখ হাসিনাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টে ফেরার আর কোন সুযোগ নেই।
এই সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগ খুজে পাওয়া যাবেনা বিএনপির সমাবেশে নেতৃবৃন্দের এমন বক্তব্য প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন- বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি, তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।