রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।
শিরোনাম
- বিদেশি এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনায় ব্যাংক গ্যারান্টির সুযোগ
- * * * *
- অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আবারও চোটের ধাক্কা
- * * * *
- ক্লাসে প্রথম হতেন, তবুও পড়ালেখা ছাড়তে হয় মুনাওয়ার ফারুকিকে
- * * * *
- আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
- * * * *
- পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ সদস্য নিহত
- * * * *
তাপমাত্রা বাড়বে
আগামী তিনদিন পর্যন্ত দেশের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে আবারও তাপ প্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি। আজ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানান।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সরাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রাজশাহী, পাবনা, রাঙামাটি, চাঁদপুর, মাঈজদীকোর্ট এবং ফেনী অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।