দেশে গত মে মাসে স্বাভাবিকের চেয়ে ৪৪ ভাগ কম বৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেও কম বৃষ্টি হতে পারে। এরই মধ্যে প্রচণ্ড গরম পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুন মাসের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে।
- নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার এবি পার্টির নিন্দা
- * * * *
- জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে কিশোরগঞ্জের পার্থ
- * * * *
- ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
- * * * *
- ‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
- * * * *
- মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু
- * * * *
তাপ
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ছয় বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য নিয়ে আদালত অবমাননার আবেদনের শুনানি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
কয়লা সংকটের কারণে প্রথমবারের মতো সম্পূর্ণরূপে সাময়িকভাবে বন্ধ হচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র’। ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় প্রায় এক মাসের জন্য এই বিদ্যুৎকেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এর প্রভাব ঢাকা, বরিশাল ও খুলনাসহ সব জায়গায় থাকবে।
সারাদেশে বইছে তাপপ্রবাহ। এটি আগামী তিন দিন সারা দেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
দেশের পাঁচ বিভাগের বেশির ভাগ জায়গায় এবং তিন বিভাগের ১১টি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ মঙ্গলবার এটি আরও ছড়িয়ে পড়তে পারে। এই তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।
রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এমন বক্তব্য সম্বলিত একটি জাতীয় দৈনিক প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদন প্রধান বিচারপতির আদালতের নজরে এনেছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।