কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি ও আরও একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ আইনজীবী দম্পতি ও আরও একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নরসিংদীর মেঘনা বেষ্টিত চরাঞ্চল চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের টেটাঁযুদ্ধে ১২ জন আহত হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে কনস্টেবল থেকে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সদস্যদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশের সোনালি সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আরচার বন্যা আক্তার।
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ কিংবা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করে বলেছেন, ভোটকেন্দ্রে এসে প্রথমেই আমার কাছে যে বিষয়টি উদ্বেগজনক মনে হয়েছে, প্রিজাইডিং অফিসারের কার্ডে কোনো ছবি নেই।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান।
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয়(২৩)-কে গ্রেফতার করেছে এসআরবি-১৫। এ সময় তার হেফাজত থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।