মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চল গত এক মাসে মাদক কেনাবেচার সাথে জড়িত ১০৩ জন কারবারিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৬১ হাজার ৫১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তার
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মোর্শেদা বেগম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার তদন্ত (ওসি) আহসান উল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ থেকে ১১৩৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য নিয়োগ দেবে কাতার। এমন বিধান রেখে বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
নোয়াখালীর সেনবাগে এক ওমান প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মাহমুদুল হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ২৩ অথবা ২৪ মার্চ থেকে। রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ভারতের মেঘালয় ও নাগাল্যান্ডে আজ ভোটগ্রহণ হচ্ছে। ছোট হলেও উত্তর-পূর্ব ভারতের এই দুই রাজ্যের নির্বাচনের ফলাফল দেশটির জাতীয় রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারবে। বিশেষ করে মেঘালয়ের নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মেহেরপুরে গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারদের নামপরিচয় জানা যায়নি।
নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করেন। এর আগে, শুক্রবার রাতে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকা চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।