খুলনার ১৮টি রুটে বুধবার (১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক-শ্রমিকরা। সড়ক-মহাসড়কে নসিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহন বন্ধের দাবিতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দিয়েছে।
তার
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ রোববার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থ হওয়ার গুজব নাকচ করে দিয়ে বলেছেন, তার অসুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। খবর এএফপি’র।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের বলেছেন, মস্কোর সামরিক অভিযানের সময় ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্য জাহাজীকরণের উপায় খুঁজতে মস্কো ‘প্রস্তুত’ রয়েছে।
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ২০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মিরপুর বিভাগ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সারা দেশে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে গিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।’
‘ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে সহযোগিতা নিয়ে এগিয়ে আসার বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার সরকার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ক্রিকেটে বলা হয়, ক্যাচ ম্যাচ জেতায়। সেটা যে কতটা খাঁটি কথা তা বোঝা গেল বুধবার অনুষ্ঠিত কলকাতা-লখনউ ম্যাচে। হারতে থাকা ম্যাচ জয়ের কাছে নিয়ে চলে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিংহ। কিন্তু তিন রান বাকি থাকতে তার দুরন্ত ক্যাচ ধরলেন লখনউ সুপার জায়ান্টসের এভিন লুইস।
রাজধানীর মুগদা থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- লিটন মিয়া, রবিন মিয়া ও রানা।