দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
তার
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে রাফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিমানঘাঁটির আশপাশের ৮৫টি পরিবারের বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
কুমিল্লা নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, জবরদখল ও মাদক বিক্রিসহ বিভিন্ন কিশোর অপরাধের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগ উঠেছে ‘রতন গ্রুপের’ বিরুদ্ধে। গ্রুপটির প্রধান ইমরান হোসেন রতনের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। আর সেকেন্ড ইন কমান্ড আনিকের বিরুদ্ধে হত্যা ও কিশোর গ্যাং-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। ইমরান গা-ঢাকা দিলেও শনিবার রাতে আনিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দর্শনা থানা এলাকায় রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল হোসেন আরিফ মল্লিককে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজন এবং অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীমন্দির থেকে চুরি যাওয়া কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। চুরির ছয় দিনের মধ্যে মূর্তিসহ চুরি যাওয়া মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পরিচয় গোপন করে টানা ২৭ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৮। শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী, শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়িরভিটা এলাকা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ।