তিন সপ্তাহে প্রবাসী আয় ছাড়িয়েছে ২০০ কোটি ডলার

তিন সপ্তাহে প্রবাসী আয় ছাড়িয়েছে ২০০ কোটি ডলার

তিন সপ্তাহে প্রবাসী আয় ছাড়িয়েছে ২০০ কোটি ডলার

ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এত কম সময়ে এত বেশি প্রবাসী আয় এর আগে আসেনি। আগস্টে নতুন সরকার গঠনের পর থেকে প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। তবে এবার তিন সপ্তাহেই প্রবাসী আয় এসেছে ২০০ কোটি ৭২ লাখ ৩০ হাজার ডলার, যা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।