জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বিশ্বে তীব্র তাপপ্রবাহ ও গরম বেড়েছে। আর এর মারাত্মক প্রভাব পড়ছে গর্ভবতী মা ও অনাগত সন্তানের ওপর। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, তীব্র গরম বা অতিরিক্ত তাপমাত্রার কারণে গর্ভবতী নারীদের গর্ভপাতের এবং সময়ের আগে সন্তান প্রসবের ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে।