নারায়ণগঞ্জে পুড়িয়ে দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
থানা
কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় চার দিন পর আজ সকাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্র শটগান এবং মোটরসাইকেল ফেরত দেওয়া হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া সাতটি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে টাঙ্গাইল সদর থানা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় নিহত ১৫ পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ওসি, পাঁচজন এসআই, একজন এএসআই ও আটজন কনস্টেবল রয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর থানার সমানে ও আশপাশের এলাকায় পড়ে আছে পাঁচ লাশ।এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে পড়ে আছে তিনজনের মরদেহ। এর মধ্যে দু’জনের মরদেহের ওপরে পুলিশের পোশাক দেখা গেছে। আরেকজনের মরদেহের হাতে হাতকড়া পরানো রয়েছে।
ঢাকার ধামরাই থানা পুলিশ সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করায় ক্ষিপ্ত হয়ে জনগণ থানাসহ বিভিন্ন সরকারি অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।
রাজধানীর ১৩টি থানা ও দেশের দুটি কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কতজন হতাহত হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।