‘থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়’ বলে উল্লেখ করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও বিশিষ্ট আলেম চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।