ঢাকার কেরানীগঞ্জে একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে দগ্ধ হয়েছেন।
রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজন।
ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে দগ্ধ হয়ে মা ও দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তোতা খার ভিটায় ঘটনাটি ঘটেছে।
মুন্সিগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে শিশু ও নারীসহ ৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হাসান (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র দগ্ধ হয়েছেন। ওই শিক্ষার্থীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিনাজপুরের কাহারোলে মধ্যরাতে ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা ধান ও কেবিন পুড়ে গেছে। এসময় ট্রাকচালক আনিসুর রহমান আনিস (২৭) দগ্ধ হয়েছেন।
বিএনপির অষ্টম দফা অবরোধের আগের রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা। আগুনে দগ্ধ হয়েছেন হেলপার সায়মন (২৪)। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।